sliderস্থানিয়

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তেল শেষ হয়ে যাওয়াকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক আটককৃতদের নাম ঠিকানা জানা যায়নি।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চরজব্বার-চেয়ারম্যান ঘাট সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন নূরানী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ফিলিং স্টেশনের ম্যানেজার মো. ফারুক হোসেন জানান, সকাল ৯টা থেকে নিয়মিত তেল সরবরাহ করা হলেও বিকেল সাড়ে ৪টার দিকে তেল শেষ হয়ে যায়। তখনো লাইনে বেশ কিছু মোটরসাইকেল দাঁড়িয়ে ছিল। তেল শেষ হয়ে গেছে বলায় মোটরসাইকেল চালকেরা অতর্কিতে হামলা চালান। তারা হামলা চালিয়ে ফিলিং স্টেশনের অফিস কক্ষ ভাঙচুর করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button