sliderস্থানিয়

ঝিটকার হাটে আবহমান বাংলার ইতিহ্য কুটির শিল্পের বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্রের সমারোহ

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে ঐতিহ্যবাহী ঝিটকার হাটে আবহমান বাংলার ঐতিহ্য কুটির শিল্পের বাঁশ ও বেতের আসবাপত্র তৈরি প্রায় সব ধরনের কৃষি উপকরন বিক্রি এখনোও বিদ্যমান রয়েছে।

কালের পরিক্রমায় আধুনিকতার ছোয়ায় সময়ের সাথে অনেক কিছু হারিয়ে গেলেও এখনো বাঁশ বেতের তৈরি সব ধরনের কৃষি উপকরণ প্রতিনিয়ত এখনো বিক্রি হচ্ছে।

কৃষি নির্ভরশীল এ অঞ্চলের সর্বসাধারণ মানুষ বাঁশ ও বেতের তৈরি সব ধরনের কৃষি উপকরণ নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকেন।

উল্লেখ্য,বাঁশ দিয়ে তৈরি টাপা,পলো,মাতাইল,চালন,টুপড়ি এবং বেতের তৈরি দাড়িপাল্লা,চাউল পরিমাপ করার কাঠাঁ, ধান, চাউল নেওয়া জন্য ব্যবহৃত ধামা, দোলনা,চেয়ার,বসার মোড়া ইত্যাদি পাওয়া যায়।

সাপ্তাহিক শুধু শনিবার এ হাট বসে। মাসে চার দিন বসে এ ঐতিহ্যবাহী হাট।

কুটির শিল্পের আসবাবপত্র বিক্রেতা মোঃ সেলিম জানান, আমাদের পূর্বপুরুষ হতে বাশ ও বেতের তেরি আসবাবপত্র বিক্রি করে আসছে। তবে সরকারী ভাবে নানাবিধ উদ্যোগ গ্রহন করলে অনেকেরই আরো এ কাজের প্রতি স্পৃহা বাড়াবে।

হরিরামপুর বারসিক প্রোগ্রামার অফিসার মুক্তার হোসেন জানান, আবহমান বাংলার ইতিহ্য বাঁশ ও বেতের তৈরি সব ধরনের কৃষি উপকরণ এখানে পাওয়া যায়। কৃষি নির্ভরশীল এ অঞ্চলে সরকারি ভাবে নানাবিধ উদ্যোগ নেওয়া হলে আরো কাজের স্পৃহা বাড়াবে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান জানান,এ অঞ্চলের কৃষি নির্ভরশীল এলাকায় কুটির শিল্পের আসবাবপত্রের মধ্যে বাঁশ ও বেতের তৈরি সব ধরনের কৃষি উপকরণ নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকে।
একটি সম্প্রাদায় কুটির শিল্পের ওপর জীবিকা নির্ভর করে থাকেন।

আমাদের দপ্তর কর্তৃক আওতাধীন কোন ট্রেনারের মাধ্যমে এ বিষয়ে প্রশিক্ষন ও বিভিন্ন কর্মশালার মাধ্যমে তাদের উদ্বুদ্ধ করা সম্ভব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button