
মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ: “লোকায়ত চর্চা করি, অচাষকৃত উদ্ভিদের বৈচিত্র্য ধরে রাখি” এই স্লোগান নিয়ে আজ মানিকগঞ্জ পৌরসভাধীন আন্ধারমানিক এসএলসি সেন্টার (আখি আক্তার) বাড়িতে সকাল থেকে দুপুর পর্যন্ত অচাষকৃত উদ্ভিদের বৈচিত্র্য সুরক্ষাসহ বিষমুক্ত নিরাপদ ফসল উৎপাদনে করণীয় বিষয়ে গ্রিন কোয়ালিশন সভা ও অচাষকৃত উদ্ভিদ ও খাদ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সভায় জেলা গ্রিন কোয়ালিশন আহবায়ক কৃষিবিদ ড. আব্দুল খালেক এর সভাপতিত্বে ও বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় এর সঞ্চালনায় আলোচনায় গ্রিন কোয়ালিশন জেলা কমিটির সদস্য হিসেবে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, অধ্যাপক মাইনুদ্দিন আহমেদ, এ্যডভোকেট মোস্তাফিজুর রহমান মিলন, সাবেক শিক্ষক নেতা মীর্জা ইস্কান্দার, কৃষিবিদ মনিরুল হক,কৃষিবিদ জোতিষ চন্দ্র সরকার, কবি কল্পনা সুলতানা, কবি আনিসুর রহমান খান আলিনুর,গীনি আলম প্রমুখ।
বক্তারা বলেন আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য আপনজালা উদ্ভিদ সম্ভার। একসময় বাঙালির পারিবারিক পুষ্টি চাহিদার অন্যতম ভান্ডার ছিল বৈচিত্র্যময় অচাষকৃত উদ্ভিদ। কিন্তু বিশ্বায়নের যুগে উৎপাদন ও মুনাফার লোভে সার বিষ কীটনাশকের অধিক ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। তাঁর বীপরিতে মানব সমাজকে বাঁচাতে হলে অবশ্যই জৈব কৃষি চর্চা বৃদ্ধি করতে হবে।



