sliderরাজনীতিশিরোনাম

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি এবি পার্টির শ্রদ্ধা নিবেদন

পতাকা ডেস্ক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৭১ এর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর একটি প্রতিনিধি দল।
এবি পার্টির ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক-এর নেতৃত্বে নেতৃবৃন্দ এ সময জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় বিএম নাজমুল হক বলেন, মহান স্বাধীনতার জন্য আত্মদানকারী শহীদদের প্রতি এই শ্রদ্ধা কেবল আনুষ্ঠানিকতা নয়,এটি জাতির চেতনার অবিচ্ছেদ্য অংশ। শহীদদের স্বপ্ন ছিল একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা। সেই স্বপ্ন বাস্তবায়নে এবি পার্টি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও বলেন, আজকের এই দিনে আমরা শপথ গ্রহণ করছি,দেশের সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাব। শহীদদের রক্তের ঋণ শোধ করার একমাত্র পথ হলো একটি সুশাসিত, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন।
পরিশেষে, উপস্থিত নেতৃবৃন্দ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জাতির অগ্রগতি ও কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তরের সেলিম খান, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমাদ,স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব তোফাজ্জল হোসেন রমিজ, এবি পেশাজীবি কাউন্সিলের সাধারণ সম্পাদক মাহবুব শামীম,
উদ্দ্যেক্তা ও কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক সুমাইয়া শারমিন ফারহানা, জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সহ সম্পাদক রাশেদুল ইসলাম,সহ দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু, নারী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক আমেনা বেগম, এবি পেশাজীবি কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী, নারী নেত্রী রাশিদা আক্তার মিতু, যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান মিঠু, শ্রমিক নেতা মাওলানা লুৎফুর রহমান আব্বাসী, স্বেচ্ছাসেবক পার্টির সদস্য মোঃ ফারুক,মাহিন হসান আলিফ ও দিলরুবা আক্তার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button