slider

ধামরাইয়ে ছোট ভাইকে পিটিয়ে হত্যা করলো বড় ভাই

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বাড়ির সীমানাকে কেন্দ্র করে ছোট ভাই ইউনুছ আলীকে (৪২) পিটিয়ে হত্যা করেছে আপন বড় ভাই ও ভাতিজা। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের ভাবনহাটি গ্রামে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এ ঘটনার পরই হত্যাকারী ভাই হাজী কুসুম আলী তার পরিবারসহ বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, ধামরাইয়ের ভাবনহাটি গ্রামের মৃত শুকুর আলীর ছেলে ইউনুছ আলীর (৪২) সাথে তার আপন বড় ভাই হাজী কুসুম আলীর (৪৭) মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে কুসুম আলী তার ছেলে ইউসুফ আলীকে নিয়ে ছোট ভাই ইউনুছ আলীকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে। এসময় তার স্ত্রী সুফিয়া বেগম এগিয়ে গেলে তাকেও মারধর করে কুসুম আলী। এতে তারা স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। আহত অবস্থায় ইউনুছ আলীকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরই হত্যাকারী হাজী কুসুম আলী তার পরিবারসহ বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন।
ধামরাই থানার ওসি আতিকুর রহমান জানান, হত্যাকারীদের ধরার জন্য চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button