sliderস্থানিয়

শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিবগঞ্জে দুঃস্থ ও অসহায়দের জন্য ভিজিএফের প্রায় দুই শতাধিক কার্ড থাকলেও চাল নেই এমন অভিযোগে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল লতিফকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৭ ঘণ্ঠা অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।

স্থানীয়রা জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লং ধাইনগর ইউনিয়নে ৫ হাজার ২৪০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও প্রত্যেককে ২ কেজি করে চাল কম দিয়ে বিতরণ কার্যক্রম শেষ করা হয়েছে। তারপরও প্রায় ২ শতাধিক কার্ড অসহায়দের হাতে থাকলেও চাল না পেয়ে ক্ষোভ প্রকাশ করে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখে। তাদের অভিযোগ চেয়ারম্যান চাল চুরি করে বাইরে বিক্রি করে দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও চাল চুরির বিষয়টি অস্বীকার করে বিতরণে অনিয়ম হওয়ার কারণে চাল সংকট হয়েছে জানান ইউপি চেয়ারম্যান।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ বলেন, পরিস্থিতি স্বাভাবিক। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহন করা হবে, করার চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button