sliderস্থানিয়

ইরানের মিসাইল হামলায় কটিয়াদীর সৌদি প্রবাসী যুবক নিহত

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: সৌদি আরবে, ইরানের মিসাইল হামলায় কিশোরগঞ্জের, কটিয়াদী উপজেলার এক যুবক নিহত হয়েছেন।

রবিবার ৮ মার্চ ইফতারির আগ মুহূর্তে, সৌদি আরবের, আল খারিজ শহরের,আলতোয়াইক, বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ইরানের এক মিসাইল বিস্ফোরণে বাচ্চু মিয়া (৩৫) নিহত হন।
নিহত বাচ্চু কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত বাচ্চু মিয়া দুই কন্যা সন্তানের জনক। তাদের মধ্যে এক কন্যা সন্তান মানসিক প্রতিবন্ধী। বাচ্চু মিয়া সৌদি আরব শাখা জামায়াতে ইসলামের একজন কর্মী হিসেবে পরিচিত ছিলেন। কটিয়াদী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে মক্কা প্রবাসী ইমরান হোসাইন এ তথ্য পাঠিয়ে নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, যে এলাকায় মিসাইল হামলার ঘটনা ঘটেছে সেখানে একটি মার্কিন সামরিক ঘাঁটি ও রয়েছে।

বাচ্চুর মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার ও এলাকাবাসী বর্তমান সরকারের নিকট অনুরোধ জানিয়েছেন যেন নিহত বাচ্চুর লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button