sliderস্থানিয়

আরিচা ফেরিঘাট এলাকায় মেসিন বাস্ট হয়ে নিহত ১, আহত ৫

মোঃ শাহ আলম, দৌলতপুর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের শিবালয়ের আরিচা তিন নং ফেরিঘাট এলাকাতে গাড়ির চাকায় হাওয়া দেওয়ার কম্প্রেসার মেশিন ব্রাস্ট হয়ে ১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। একটি দোকান ঘর এবং বিআইডব্লিউটিসি’র কাউন্টার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সুত্রে জানা গছে, শনিবার বেলা ১১ টার দিকে আরিচা ঘাটের বিআইডব্লিউটিসি’র কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। বোয়ালী ডাক্তারখানা এলাকার মো: আক্কাস মিস্ত্রি আরিচা টার্মিনালের দক্ষিণ পাশে টিনের ঘর ভাড়া নেয় এবং টার্মিনালে বাউন্ডারি এরিয়ার মধ্যে রাখা হয় কম্প্রেসার মেশিনটি। শনিবার বেলা ১১টার দিকে হঠাৎ করে কম্প্রেসার মেশিনটি ব্রাস্ট হয়ে যায়। এসময় ৬ ব্যাক্তি আহত হন। এরা হলেন মোহাম্মদ আলী (৫০),সাব্বির শেখ (১৬), উজ্জ্বল মন্ডল (৩০), মো: মাসুদ (৪৫), রওশোনারা বেগম (৫৫) এবং জাহাঙ্গীর শিকদার (৪৫)। এর মধ্যে মোহাম্মদ আলীর একটি পায়ের হাটুর নীচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পর মারা যান। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

এ ব্যাপারে শিবালয় থানার অফিসার ইনচার্জ মো: মনির হোসেন ঘটনার সততা স্বীকার করে বলেন, আরিচা ৩নং ফেরিঘাটের কাছে কম্প্রেসার মেশিন ব্রাস্ট হয়ে আহত মোহাম্মদ আলীকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। নিহতের ভাই তাকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে কোন মামলা হয়নি বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button