sliderস্থানিয়

বাউফলে অগ্নিকান্ডে নিঃস্ব দুটি পরিবার

মো.দুলাল হোসেন,বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে রাতের আধারে অগ্নিকান্ডে দুটি বসতঘর পুরে ছাই হয়েছে।উপজেলার সদর ইউনিয়নের ০১নং ওয়ার্ডে চরের বাড়িতে গতরাত ১১টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যেহেতু রমজান মাস নামাজ-কালাম শেষ করে বাড়ির সবাই যখন ঘুমে অচেতন ঠিক তখনই এই দুর্ঘটনার উৎপত্তি । কোনকিছু বুঝে উঠার আগেই চারদিকে আগুনের লেলিহান শিখা দেখে কোনমতে পরিবারের লোকজন জীবন বাঁচাতে ঝুঁকি নিয়ে বের হন। ডাকাডাকি শুনে পাশ্ববর্তী ঘরের ও এলাকার লোকজন ছুটে আসে আগুন নিভাতে। রাতের বেলা তাই আগুনের শক্তির কাছে সবাই অসহায় হয়ে পরে। প্রত‍্যক্ষদর্শীদের মতে ফায়ার স্টেশনকে খবর দিলে তারা আসতে বিলম্ব হওয়ায় পুরে ছাড়খার হয়ে যায় অসহায় আব্দুল মোতালেব ও মৃত ফরহাদের একমাত্র সম্বল মাতা গোজার ঠাঁই তাদের পৈতৃকসূত্রে পাওয়া বসতঘরটি।

এ ব‍্যাপারে মৃত ফরহাদ মৃধার স্ত্রী পারভীন বেগম বলেন, আমরা ঘুমাইয়া পরছি ক‍্যামে আগুন লাগজে জানি না। আমার কিছুই নাই সব পুইড়‍্যা ছাই হইয়া গেছে। আমার পোলায় আমারে টাইন‍্যা ঘরে গোনে নামাইয়া লইয়া গ‍্যাছে। তিনি আরোও বলেন, আমার ট্রাঙ্গের মধ‍্য দশহাজার টাহা ও কিছু সোনার জিনিস আছেলে আমার পোলার বই পরনের পোশাক ল‍্যাপ তোষক চাউল ডাইল কোন কিছুই নাই। মোতালেব মৃধার পুত্রবধূ মনিরা বলেন আগুন দেইখ‍্যা আমার মাইয়া লইয়া কোনরহোম বাইরাইছি। আমার খোপের হাঁসমুরগি গুলোও পুরে ছাই হয়ে গ‍্যাছে।

ঘটনাস্থল পরিদর্শনে এসে সদর ইউনিয়নের জামায়াতের আমির মাওলানা আবদুস সোবহান ক্ষতিগ্রস্ত পরিবারদ্বয়কে কিছু আর্থিক সাহায্য করেছেন এবং বলেছেন আমাদের টিম পরিদর্শনে আসবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে আরও সাহায্য করবেন। সদর ইউনিয়নের ০১নং ওয়ার্ডের ইউপি সদস‍্য আব্দুল মালেক বলেন কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে জানি না। তবে অসহায় পরিবারদ্বয়ের পাশে আমিসহ আমার ইউনিয়ন পরিষদ দাঁড়াবে।

বাউফল ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো. সাব্বির আহমেদ বলেন, খবর পেয়ে সাথে সাথে দুটি গাড়িসহ দমকল বাহিনীর সদস‍্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হন। তিনি আরও বলেন, পরিবারের লোকজন বলেছেন মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি জানান, দুটি বসত ঘরে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মানবিক সাহায্যর আবেদন:
ভুক্তভোগী পরিবার দুটিকে সাহায্যর জন‍্য 01731223441 (রহমাতুল্লা) (বিকাশ) 01300695477 (মনিরা) (বিকাশ ও নগদ) উল্লেখিত মোবাইল নাম্বার দেয়া হল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button