sliderস্থানিয়

হরিরামপুরে অগ্নিকাণ্ড ডিজেলের দোকান থেকে সূত্রপাত, পুড়ল ১৪ দোকান,আহত-১

হরিরামপুর প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্দারমানিক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪টি দোকান পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

৫ মার্চ বৃহস্পতিবার সকাল প্রায় ১১টার দিকে বাজারের একটি ডিজেল তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের ব্যবসায়ী মিন্টু দত্তের ডিজেল তেলের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। ওই দোকানে ডিজেল তেলের পাশাপাশি গ্যাস সিলিন্ডার ও শতাধিক বোতলজাত দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। মুহূর্তের মধ্যেই আগুন বাজারের কয়েকটি সারিতে ছড়িয়ে পড়ে। এতে ২০ থেকে ২৫টি দোকান আগুনে পুড়ে যায়। এর মধ্যে ১৪টি ভিতরে থাকা মালামালসহ দোকান সম্পূর্ণ পড়ে গেছে। বাকিগুলো আংশিক পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে দোকানের মালিক মিন্টু দত্তের ভাই বিল্টু দত্ত আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে পাঠান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস মানিকগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, এ ঘটনায় ১৪টি দোকান পুরোপুরি পুড়ে গেছে এবং আরও বেশ কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই দোকানের মালামাল বের করার সুযোগ পাননি। এতে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button