ঘিওর উপজেলায় ১৮২ জন রাজাকারের তালিকা সংগ্রহ করা হয়েছে
সোহেল রানা, মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় ১৮২ জন রাজাকারের তালিকা আছে বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা টাইগার লোকমান। সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় গতকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। জাতীয় দিবস উপলক্ষে ঘিওর সরকারি কলেজের সামনে নবাব সিরাজদ্দৌলা মঞ্চে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সম্বোর্ধনা ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কে.এম সিদ্দীক আলী প্রমুখ। এ সময় অন্যান্য মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা টাইগার লোকমান তার বক্তব্যে বলেন উপজেলার রাজাকারদের তালিকা করা হয়েছে। ঘিওর উপজেলার কোথাও, আরো কোন রাজাকারের নাম ঠিকানা জানা থাকলে মুক্তিযোদ্ধা সাথীদেরকে তা সংগ্রহ করে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন পরবর্তীতে আরো রাজাকারের নাম পাওয়া যেতে পারে। তবে শত্রুতা মূলক বা উদ্দেশ্য মূলক ভাবে কারো নাম না দেওয়ার জন্য সাথীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় ঘিওর থানার ওসি সহ ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।




