sliderস্থানিয়

বোয়ালমারীতে এক রাতে দুটি মন্দিরে চুরি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের শেখর গ্রামে গত (২৬ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার দিবাগত রাতে এক রাতে দুটি মন্দিরে ও একটি চায়ের দোকানে চুরি হয়েছে। শুক্রবার সকালে চুরি হওয়া মন্দির গুলো পরিদর্শন করেছেন পুলিশ।

জানা যায়, শেখর গ্রামে শ্রী শ্রী কালিমন্দিরের তালা কেটে মন্দিরে থাকা স্বর্ণ ও কাসার থালা গ্লাস চুরি করে নেয় চোরের দল। চুরি হওয়ার মালামলের মূল্য প্রায় ১ লক্ষ টাকা। হরিমন্দিরের কাসার থালা বাটি চুরি করে নেয় চোরের দল। চুরির মালামালের মূল্য ২৫ হাজার টাকা। শেখর কাজী সিরাজুল ইসলাম একাডেমীর সামনপ গোবিন্দের চায়ের দোকান চুরি করে চোরের দল।

৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রেজাউল ইসলাম বলেন, প্রতিদিনের মতোই মন্দির তালা দিয়ে যার যার ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দেখে যে মন্দিরে তালা কাটা জিনিসপত্র সব চুরি করে নিয়ে গেছে চোরের দল।

বোয়ালমারী থানার এসআই আ. রশিদ বলেন, চুরি হওয়া দুটি মন্দিরই পরিদর্শন করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে। মাদক সেবনকারীরাই চুরির ঘটনা ঘটিয়েছে। তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button