sliderস্থানিয়

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: বিস্ফোরক আইনে মামলা, গ্রেপ্তার ৫

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় বোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন আহতের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮–১০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরের আলম।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চরবাগডাঙ্গা এলাকা থেকে মো. ইউসুফ (৪৫) ও মো. শাকিলকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে। বিস্ফোরণে আহত তিনজনকেও মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

গত শনিবার ভোরে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ার একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে জিহাদ আলী ও আল আমিন নিহত হন। আহত বজলুর রহমান, শুভ ও মিনহাজ আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পুলিশি নজরদারিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ বলছে, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button