
এস এম অপু,মানিকগঞ্জ: ঐতিহ্যবাহী মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার শ্রেষ্ট বাঘুটিয়া কে এস উচ্চ বিদ্যালয় আজ অবহেলায় হারিয়ে যাবার পথে।
সরেজমিনে স্কুল পরিদর্শনে গেলে স্কুল নিয়ে লেখবো গর্বের সাথে সেখানে কলম ধরতে হয় স্কুল এর আগের ঐতিহ্য ফিরে আনতে। আজ ২৬-১-২০২৬ সোমবার স্কুল পরিদর্শনে গিয়ে দেখাযায় স্কুলে অনেক ছাত্র ছাত্রী কিন্তু উপস্থিত সংখ্যা খুবই কম লজ্জা জনক।
এলাকাবাসীর একটাই প্রশ্ন প্রাক্তন স্যার এবং ছাত্র ছাত্রীদের কাছে আপনারা কি ভুলে গেছেন এই ঐতিহ্যবাহি বিদ্যলয়ের কথা। আপনাদের কোন দায়িত্ব নেই আপনার বিদ্যালয়ের উপর, দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের গর্ব। আমি এই বিদ্যলয়ের প্রাক্রন ছাএ ছাত্রী যারা সমাজিক ও অথ’নৈতিক ভালো অবস্থানে আছেন। আপনারা সেই আগের অবস্থান এ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করুন।
যানাজায় এই বিদ্যলয়ের সাবেক ছাত্র কেউ সচিব, জজ, প্রফেসর, ডাক্তার, ইন্জিনিয়ার, কেউ ইউরোপ আমেরিকায় আছেন। এখন এই বিদ্যালয়ের পাসের হার এমন খারাপ যা ভালো একটা প্রাইভেট কোম্পানিতে এই স্কুলের ছাত্র ছাত্রী চাকরি পাওয়াই কষ্টের।
প্রাক্তন ছাত্ররা জানান অভিজ্ঞ স্যাররা যেমন সিরাজ উদ্দিন স্যার, মোকসেদ স্যার, জয়নাল স্যার, আবু তালেব স্যার অবসরে যাবার পরে স্কুল ধ্বংসের দ্বারপ্রান্তে ।
এই স্কুলের সাবেক ছাত্র মহিদুর রহমান প্রভেসর মুটোফোনে কথা বললে জানান স্কুলের যেকোন সহযোগিতা লাগলে করবেন, আরেক ছাত্র মো: শিপন জজ (নারি ও শিশু ট্রাইবুনাল সিরাজগন্জ জেলা) উনার সাথে কথা বললে জানান স্কুলের মান উন্নয়নের জন্য যেকোনো সহোযোগিতায় দরকার করবে।
এ বিষয় বি কে এস উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত এ কে এম ফজলুল হক জানান আমি আর ১ বছর পরে চলে যাবো ইনশা আল্লাহ সবার সহযোগিতায় ১ বছরে বড় ধরনের চমক দেখাবো। আপনারা সবোচ্চ সহোযোগিতা করবেন৷
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন এখন পড়ার মান উন্নত করতে হলে ছাত্র ছাত্রীদের স্বাসন করতে গেলে উল্টো অভিবাবকরাই আমাদের শ্বাসন করেন। এ বিষয়ে অবিভাবকরা কি বলেন কলম চলবে স্কুল এর উন্নয়নের জন্য পরের নিউজ ফলো রাখুন।



