sliderস্থানিয়

নলছিটিতে সেনাবাহিনীর অভিযানে চার মাদক কারবারি গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি: নলছিটিতে ৪ মাদক কারবারীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাজা, দেশীয় অস্ত্র, মাদক সেবনের সরঞ্জাম, মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার তিমিরকাঠি গ্রামের মোহাম্মদ আলী তালুকদারের পুত্র সোহাগ তালুকদার, জালাল হাওলাদারের পুত্র শিপন হোসেন, ভরতকাঠি গ্রামের মোতাহার আলী সিকদারের পুত্র বশির সিকদার, দপদপিয়া গ্রামের আমির আলী সিকদারের পুত্র রাকিব সিকদার।

অভিযানে নেতৃত্বদানকারী ক্যাপ্টেন তানভীর ও ক্যাপ্টেন সাইয়ার জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট ও এর আশপাশের এলাকায় নলছিটির অস্থায়ী আর্মি ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ২৩ পিস ইয়াবা, ১শ গ্রাম গাজা, ১শ গ্রাম তামাক, ৬টি দেশী বিদেশী অস্ত্র, ৬টি মোবাইল ফোন, গাজা প্রস্তুত ও ইয়াবা সেবনের সরঞ্জাম, মাদক বিক্রির নগদ ১৩ হাজার ২ শত ৬৪ টাকা, এনআইডি, ড্রাইভিং লাইন্সেস, ভুয়া সাংবাদিকতায় ব্যবহৃত ভিজিটিং কার্ড ও মাইক্রোফোনসহ এলাকার চিহ্নিত চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা মাদক সেবন ও ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজিসহ নিজেদের নানা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে সেনাবাহিনী জানায় ।
গ্রেফতারকৃত ৪ মাদক কারবারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতেই নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, আইনগত ব্যবস্থা শেষে সোমবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button