slider

ওমানের সড়কে প্রাণ গেল নোয়াখালী প্রবাসীর

নোয়াখালী প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানেসেড়ক দুর্ঘটনায় এক নোয়াখালী প্রবাসীর মৃত্যু হয়েছে।
শনিবার (২ জুলাই) বাংলাদেশ সময় ভোর রাতে তার মৃত্যু হয়।
নিহত মমিনুল হক নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার পূর্ব ফতেপুর গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে।
ওমান প্রবাসী কামরুল ইসলাম জানায়, তিন বছর আগে ওমানের বিকিয়াচোয়ার শহরে একটি বাড়িতে কাজ নেন। সাত ভাই-বোনের মধ্যে মমিনুল তৃতীয়। দেশে তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে । স্থানীয় সময় শুক্রবার রাতে তার বাড়ির মালিকসহ একটি শপিং মলে কেনাকাটা করেন মমিনুল। কেনাকাটা শেষে শপিং মল থেকে নেমে রাস্তায় দাঁড়ালে পিছন থেকে একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। পরে তাকে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মমিনুলকে মৃত ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button