
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার কাজ শুরু করেছেন মানিকগঞ্জ-২ (সিংগাইর–হরিরামপুর ও সদর উপজেলার ভাড়ারিয়া,হাটিপাড়া) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক সংসদ এস এম আব্দুল মান্নান ।
২৬ জানুয়ারী (বৃহস্পতিবার) দুপুর ১ টায় নির্বাচনী আসনের হরিরামপুর উপজেলার বলড়া-কান্ঠাপাড়া,লেছড়াগঞ্জ,দিয়াবাড়ি ও বৃহত্তর ঝিটকা অঞ্চল সহ বিভিন্ন হাট বাজারে নির্বাচনী প্রচার-প্রচারণা চালান।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হুমায়ন খান, জেলা জাতীয় পার্টির সদস্য ইউনুস, হরিরামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. বিল্লাল হোসেন খান।
এছাড়াও জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীবৃনৃদ উপস্থিত ছিলেন।
উক্ত নির্বাচনী প্রচারণাকালীন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক সাংসদ এস এম আব্দুল মান্নান জানান, জনগণের খেদমত করাই আমার মূল উদ্দেশ্য।
দূর্গম চরাঞ্চলের অসহায় ও দুঃস্থ নদী ভাঙ্গন কবলিত মানুষের সুঃখে দুঃখে পাশে দাড়াতে চাই।
বিশেষ করে পদ্মার ভাঙ্গন রোধ ঠেকাতে স্থায়ী বাধ নির্মাণের কাজ করার প্রতিশ্রুতি দেন।




