sliderস্থানিয়

অনেক বড় কলিজা ও মন নিয়ে ১২ তারিখের জন্য লড়াই করতে হবে–শামা ওবায়েদ 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সালথা উপজেলার প্রত্যেকটা মানুষের ঋণী থাকা উচিত। সালথার উন্নয়নে তার ভূমিকা অনেক। আমার বাবা ২০০১ সালে এমপি হলেন জেল খেটে বের হলেন সেই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তখন উনি সালথা উপজেলায় আসছিলো। সেই সময় বিশাল জনসভা হয়েছিলো। সেই জনসভায় উনি সালথাকে উপজেলা হিসেবে ঘোষণা করেন। সেই কারণেই সালথা উপজেলার বিভিন্ন পার্যায়ে তারপর থেকে আমরা উন্নয়ন দেখেছি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৮টায় সালথা উপজেলার চান্দাখোলা গ্রামে বিএনপি নেতা মরহুম বদিউজ্জামান মোল্যার বাড়িতে সোনাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, আপনারা সকলে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে আগামী ১২ ফ্রেব্রুয়ারী তারিখে ধানের শীষের ভোট টা নিশ্চিত করবেন। আমাদের এখন দলমত দেখলে হবে না। আমাদের কে কোন দল করে কে কোন মত করে এটা আমাদের বিষয় না। আমার বাবা সবাইকে এক চোখে দেখেছে। অন্য দলের লোক আসলে তার কাজ আগে করে দিয়েছে, তার উপকার টা আগে করেছে। তার মন ছিলো অনেক বড় সমুদ্রের মত তার কলিজা টা ছিলো বিশাল। এই বড় কলিজা ওয়ালা মানুষের যারা কর্মী আপনারা সবাই ওবায়েদ সৈনিক। আপনাদেরকেও কলিজা বড় করতে হবে। অনেক বড় কলিজা ও মন নিয়ে ১২ তারিখের জন্য লড়াই করতে হবে। ছোট মন ও ছোট কলিজা নিয়ে সালথা-নগরকান্দায় রাজনীতি করা যায় না মনটা অনেক বড় হওয়া লাগে। 

আপনারা যদি সোনাপুরের উন্নয়ন চান সালথা উপজেলার উন্নয়ন চান আমার বাপ উন্নয়ন করে গেছে। কিন্তু এই ১৭ বছর আগে যে রাস্তাটা ছিলো এখন কিন্তু সেই রাস্তাটা দিয়েই হাটতেছেন। নতুন কি রাস্তা হয়েছে সেটা কিন্তু আমি দেখি নাই। সালথা উপজেলা অনেক পিছিয়ে আছে। এখানে ভালো শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি, হাসপাতাল ও কর্মসংস্থান দরকার এইগুলা আমি করতে চাই। এইগুলা আমি একা-একা করতে পারবো না। এই গুলো করতে হলে আপনাদের সবার সহযোগিতা লাগবে। আপনাদের ছাত্র সমাজ যুব সমাজ আমাদের নারী সমাজ আমাদের মুরুব্বিদের জন্য যদি কিছু করতে হয় তাহলে আপনাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি যদি সংসদ যেতে পারি তাহলে অবশ্যই সালথা উপজেলার উন্নয়ন আমরা করবো ইনশাআল্লাহ। 

এসময় সালথা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবির সভাপতিত্বে ও সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনির মোল্যার সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, মাঝারদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শাহিদুজ্জামান, গট্টি ইউপির সাবেক চেয়ারম্যান ইনামুল হোসেন তারা মিয়া, খন্দকার রেজাউর রহমান চয়ন, হাবিবুর রহমান লাভলু, বিএনপি নেতা মুরাদ মাতুব্বর, জেলা যুবদলের যুগ্ন-সাধারন সম্পাদক এ আর লিটন, যুবদল নেতা এনায়েত হোসেন, শাফিকুল ইসলাম, মিরান হুসাইন, মাহফুজ খান, জসিম মোল্যা, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ইসরাফিল মাতুব্বর, ছাত্র দল নেতা সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কায়নায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ্।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button