
নামির উদ্দিন,হরিরামপুর প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে ভাদিয়াখোলা প্রভাতী সূর্য সংঘের আয়োজনে ডেবোনেয়ার গ্রুপের অর্থায়নে দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার বাল্লা ইউনিয়নের ভাদিয়াখোলা প্রভাতী সূর্য সংঘের চত্বরে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও গালা ইউনিয়নের চেয়ারম্যান সফিক বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রভাতী সূর্য সংঘের আয়োজনে দুস্থ ও অসহায়দের মাঝে আজ যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে তার পুরো কৃতিত্ব ডেবোনেয়ার গ্রুপের। আর এই ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হলেন আমাদেরই ধুলশুড়া ইউনিয়নের আইয়ুব খান এফসিএ। তারা শুধু কম্বলই নয়, এই উপজেলার বিভিন্ন অঞ্চলে অসহায় ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন ধরনের সার্বিক সহযোগিতা করে আসছেন। রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অবকাঠামো উন্নয়নে কাজ করছে এই ডেবোনিয়ার গ্রুপ। আমি এই ডেবোনিয়ার গ্রুপের যিনি কর্ণধার তার পরিবারের সকলের জন্য আপনাদের কাছে দোয়া চাই। ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আইয়ুব খান এফসিএ আমাদের এই হরিরামপুর উপজেলা সহ মানিকগঞ্জ জেলার একজন গর্বিত সন্তান। আমরা চাই এই ডেবোনিয়ার গ্রুপ সাধারণ ও অসহায় মানুষের পাশে সবসময়ই থাকুক।
অনুষ্ঠানে প্রভাতী সূর্য সঙ্গের সভাপতি মোল্লা আব্দুর রহিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন,বাংলাদেশ সাংবাদিক সমিতি, হরিরামপুর উপজেলা শাখার সভাপতি জ. ই. আকাশ।
এছাড়াও অনুষ্ঠান আর উপস্থিত ছিলেন বাল্লা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ শামীম, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জিন্নত আলী, প্রভাতী সূর্য সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া, কার্যকরী সদস্য মোহাম্মদ শামীম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, এই ডেবোনেয়ার গ্রুপ চলতি শীত মৌসুমে হরিরামপুর, ঢাকা জেলার দোহার নবাবগঞ্জসহ বিভিন্ন স্থানে রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে প্রায় ৩০ হাজার শীতবস্ত্র বিতরণ করেন।



