Uncategorized

পাকিস্তান-ও. ইন্ডিজ বিশ্বকাপ যুদ্ধ

সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান শুক্রবার বিশ্বকাপ যুদ্ধ শুরু করছে। ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে কি না তা অনেকটাই নিশ্চিত হয়ে যেতে পারে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে দুই দেশের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের মাধ্যমে।
ওই বিশ্বকাপে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা ৮টি দল সরাসরি খেলতে পারবে। ১৯৭৫ ও ১৯৭৯ সালের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বর্তমান র‌্যাংকিং ৮, পাকিস্তানের ৯. র‌্যাংকিং ৮-এ নিয়ে যেতে হলে ১৯৯২ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানকে এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে হবে।
আবার ৮ ধরে রাথতে হলে একই কাজ করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।
শারজাহয় আজকের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়। সিরিজের বাকি দু’ম্যাচ অনুষ্ঠিত হবে ২ ও ৫ অক্টোবর।
২০১৫ সালের অক্টোবরে নিজ মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে পাকিস্তান। ইংলিশদের কাছে চার ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে, নিউজিল্যান্ডের সাথে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হারে তারা। আর আইরিশদের সাথে এক ম্যাচের সিরিজ জিতে পাকিস্তান।
আর সর্বশেষ গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজও ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান। তাই ওয়ানডে ফরম্যাটে সাম্প্রতিক সময়টা মোটেও ভালো না পাকিস্তানের।
পাকিস্তানের মত একই দুরঅবস্থা ওয়েস্ট ইন্ডিজেরও। সর্বশেষ তিন সিরিজের সবক’টিতে হেরেছে তারা। ভারত, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজ হারে ক্যারিবীয়রা। এমনকি সর্বশেষ দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেও রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকে ওয়েস্ট ইন্ডিজ।
তাই সম্প্রতি ওয়ানডে ফরম্যাটে খারাপ খেলার স্মৃতি ভুলে গিয়ে নতুনভাবে শুরুর করার প্রত্যাশা পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের। সিরিজের প্রথম ম্যাচ নিয়ে পাকিস্তান অধিনায়ক আজহার আলী বলেন, ‘ওয়ানডে ক্রিকেট আমরা মোটেও ভালো খেলছি না। আমাদের সবকিছু নতুনভাবে শুরু করতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই নতুনভাবে শুরু করতে চাই। সিরিজের প্রথম ম্যাচে শুরুটা ভালোভাবে করতে চাই। এরপর সিরিজ জয়ের টার্গেট করবো। দলের সবাই ভালো খেলার জন্য উদগ্রীব হয়ে আছে। কারন তিন ম্যাচের টুয়েন্টি টুয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ক্যারিবীয়দের হারিয়েছে ছেলেরা। এই আত্মবিশ্বাস ওয়ানডে ফরম্যাটেও কাজে লাগবে বলে আশা সকলের।’
ওয়ানডে ফরম্যাটে নতুনভাবে শুরুর কথা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডারও। তবে পাকিস্তানের কাছে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশের স্মৃতি ভুলে যেতে বলেছেন তিনি, ‘টি-২০ সিরিজের স্মৃতি ভুলে যেতে হবে। সবকিছু নতুনভাবে শুরু করতে চাই আমরা। ওয়ানডেতে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি না। সেই ধারা থেকে বেরিয়ে আসতে হবে। এই সিরিজ দিয়ে নতুন করে পথচলা শুরু করতে চাই আমরা।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button