
রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সর্বমোট নয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমাদানকারিগন হলেন ১। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন ২। বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, ৩। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আবুল বাশার রেজওয়ান, ৪। গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম ৫।জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ আফজাল হোসেন ভূঁইয়া ৬।বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট মনোনীত প্রার্থী মোঃ বিল্লাল হোসেন ৭। বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোঃ শাহরিয়ার জামান, এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮। সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আনিসুজ্জামান খোকন ও ৯। নুর উদ্দিন আহমদ।
এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা, আহমেদ আলী এর সত্যতা নিশ্চিত করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনে সর্বমোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতার জন্য তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
উল্লেখযোগ্য যে, কিশোরগঞ্জ-২(কটিয়াদী পাকুন্দিয়া) সংসদীয় আসনে মোট ভোটার ৫ লাখ ৩২ হাজার ৫১৬ জন এবং ভোট কেন্দ্রের সংখ্যা ১৭০ টি।




