sliderস্থানিয়

হরিরামপুরে জুনিয়র উপবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: সারা দেশের ন্যায় মানিকগঞ্জের হরিরামপুরে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীদের অংশগ্রহনে জুনিয়র উপবৃত্তি পরীক্ষা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

২৮ ডিসেম্বর রবিবার বেলা ১০ টায় পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৭টি বিদ্যালয়ের ৩৫২ জন জুনিয়র স্কুল শিক্ষার্থী অংশগ্রহণের মধ্য দিয়ে জুনিয়র উপবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয় ।

উল্লখ্য, বিগত কয়েকবছর নানা কারণে নেওয়া হয়নি এমন উৎসাহ ও উদ্দীপনাপূর্ণ প্রতিযোগিতামূলক উপবৃত্তি পরীক্ষা এবং এবছর থেকে পূনরায় ধারাবাহিকতায় জুনিয়র উপবৃত্তি পরীক্ষা নেওয়াতে শিক্ষার মানদণ্ড ও শিক্ষার্থীদের অনুপ্রেরণা বাড়তে সহায়তা কার্যকরী পদক্ষেপ এমনটিই সুশীল সমাজ ও বিশ্লেষকদের মন্তব্য।

অবিভাবকেরা বলছে, শিক্ষার মানদন্ড ও শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে মূলত জুনিয়র উপবৃত্তি পরীক্ষা হয়ে থাকে।
এমন উদ্যোগ নেওয়াতে সরকারকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button