
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে উপজেলা
মৎস্য দপ্তর ও পুলিশের যৌথ অভিযানে মোবাইল কোর্টের ম্যাধমে ইলেক্ট্রিক শখ জব্দ ও ২ জনকে আটক করা হয়েছে।
২০ ডিসেম্বর শনিবার সকাল ৮টায় উপজেলার আন্ধারমানিক ঘাট সংলগ্ন পদ্ধার পাড়ে উপজেলা সহকারি কমিশনার (ভৃমি) ফাহিজা বিসরাত হোসেন এ অভিযান পরিচালনা করেন।
উল্লেখ্য, ৩টি ১২ ভোল্টের পুরানো ব্যাটারি, ইলেকট্রিক ১০ ফিটের হাত ছুবনি, একটি ২৬৮০০০০ ওয়াটের আইপিএস সহ ৩ জনকে আটক করা হয় ।
সূত্রে জানা যায়,আটককৃতরা হলো -(১)মোঃ ইব্রাহিম শেখ(২৮) রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার রাখাল গাজি মো:জোনাব আলি শেখ এর পুত্র। (২) সাইফুল শেখ (১৯)রাজবাড়ী জেলার একই গ্রামের আলাউদ্দিন শেখ এর পুত্র। (৩) কাউছার সর্দার (১৩) পাবনা জেলার আমিনপুর উপজেলার ডালারচর গ্রামের মো: বাবুল সর্দারের পুত্র।
উল্লেখিত, আটকৃত ৩ জনের মধ্য কাউছার সর্দার অপ্রাপ্ত হওয়ায় বিশেষ বিবেচনার ম্যাধমে মুচলেকা দিয়ে ছেড়ে দেন।
এ বিষয়টি নিয়ে উপজেলা মৎস্য দপ্তর কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইকরাম সাংবাদিকদের জানান, আমাদের অভিযান অবহৃত চলমান থাকবে।




