sliderস্থানিয়

কটিয়াদীতে রিকশাচালকের লাশ উদ্ধার

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজের একদিন পর বিভাটেক চালকের ক্ষতবিক্ষত লাশ কটিয়াদী উপজেলার পার্শ্ববর্তী নরসিংদী জেলার বেলাবো থানার বিন্নাবাঈদ ইউনিয়নের, ভাওয়ালের চর গ্রামের পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে গতকাল ৫ ডিসেম্বর শুক্রবার উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রশিদ(৩৮) কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নে ৫নং ওয়ার্ডের মাঝি বাড়ি মহল্লার আব্দুল আউয়ালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সড়ক থেকে বেশ কিছু দূরে ব্রহ্মপুত্র নদের পাড়ে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে। তার মাথায় ধারালো কোন অস্ত্রের আঘাত এবং তার দুচোখ উপড়ানো দেখতে পান এলাকাবাসী এবং সড়কের পাশে একটি বিভাটেক রিকশা পাওয়া যায়। নিহতের মামাতো ভাই বিল্লাল বলেন, নিহত আব্দুর রশিদ বিভাটেক রিক্সা চালাতেন এবং গ্রামের নানা শ্রমজীবীর কাজ করতেন। অধিকাংশ সময় রাতে রিকশা চালাতেন। সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে বিবাটেক রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গভীর রাতেও বাড়িতে না আসায়, মোবাইল করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। পরে শুক্রবার সকালে লোকমুখে সংবাদ পেয়ে পার্শ্ববর্তী এলাকার ব্রহ্মপুত্র নদের পাড়ে তার লাশ দেখতে পাওয়া যায়। পরিবারের পক্ষ থেকে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

এদিকে বেলাবো থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন জানান স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ গিয়ে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে, পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button