sliderস্থানিয়

ধামইরহাটে শো-ডাউন কর্মসূচি বেগম জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিলে পরিণত

আবুল বয়ান,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : ধামইরহাটের নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক তিন বারের সাবেক সংসদ সদস্য ও নওগাঁ জেলা বিএনপি’র নির্বাচিত সাবেক সভাপতি মো.সামসুজ্জোহা খানের দুই উপজেলার নেতাকর্মী ও সমর্থকদের বিশাল মোটর সাইকেল শো-ডাউনের কর্মসূচি ছিল। কিন্তু বিএনপি চেয়ারপারসন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় ছড়িয়ে পড়লে ২৯ নভেম্বর সকাল ৯ টায় সরকারি এম এম কলেজ মাঠে সমবেত হওয়া কর্মীদের শো-ডাউন কর্মসূচি দোয়া মাহফিলে পরিণত হয়। উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দের আহবানে কর্মসূচি স্থগিত করে দোয়া মোনাজাতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী।

এ সময় তাদের প্রিয় নেত্রীর রোগমুক্তি কামনা করে খোলা আকাশের নিচে দু’হাত তুলে মোনাজাত করেন। মাওলানা নুরুজ্জামান হোসেনের পরিচালনায় দোয়া মোনাজাতে অংশ নেন উপজেলা বিএনপি’র সভাপতি এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, পৌর বিএনপি’র সভাপতি শহিদুর রহমান সরকার,সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, সাবেক সাংগঠনিক মোস্তাফিজুর রহমান, যুবদল নেতা রুবেল হোসেন রতন, মুনসুর আলী, ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিফ আরাফাত অভি প্রমুখসহ ৮টি ইউনিয়ন ও পৌরসভার সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button