sliderস্থানিয়

সিএনজি দূর্ঘটনায় নিহত ১ আহত ৩

‎সুনামগঞ্জ প্রতিনিধি : জামালগঞ্জ থানাধীন গাগলী গ্রামে জামালগঞ্জ-টু-সুনামগঞ্জ মহাসড়কের বিমখালী ইউনিয়নে যাওয়ার পথে পিলারের সাথে ধাক্কা লেগে সিনজি দূর্ঘটনায় ১ জন নিহত এবং ড্রাইভারসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার এক জনকে মৃত ঘোষনা করেন এবং তিনজনকে চিকিৎসা প্রদান করেন। মৃত ব্যাক্তি হলেন মোঃ সৌরব (১৫) পিতা-আমির হোসেন, আহত ব্যক্তিরা হলেন রায়হান (১৭), পিতা: আমির হোসেন, কয়েছ মিয়া (২০), পিতা: রফিক মিয়া এবং  রাহি (১৭), পিতা: জুলহাস মিয়া, নিহত ব্যাক্তি এবং আহতারা সবাই একই গ্রামের বাসিন্দা, এবং একই পরিবারের সদস্য, জামালগঞ্জ থানাধীন ভিমখালি ইউনিয়নের কলকতা গ্রামের বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা যায় বুধবার রাত ১২ টার দিকে এই সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির বাবা আমির হোসেনকে প্রবাসে পাঠাতে নিজ গ্রাম থেকে সুনামগঞ্জ পৌছে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন সৌরব ও তার সহোদর সিএনজি চালকসহ তিনজন, এসময় সিএনজি চলক কয়েছ ঘটনাস্থলে গাপলী গ্রামে পৌঁছা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলারের সাথে সিএনজির সংঘর্ষে দূর্ঘটনাটি ঘটে, পরে আশপাশের লোকজনের সহযোগিতায়  আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসারপর সৌরভ মিয়াকে ডাক্তার মৃত ঘোষনা করেন এবং সিএনজি চালকসহ দুই জনকে চিকিৎসার জন্য সদর হাসপতালে ভর্তি করেন এবং ১ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
‎এব্যাপারে সদর হাসপতালের কর্তব্যরত ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button