
নিজস্ব প্রতিবেদক :মানিকগঞ্জের সিংগাইরে বাউল আবুল সরকারের ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার সায়েস্তা ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধনের আয়োজন করেন সায়েস্তা ইউনিয়ন উলামা পরিষদ ও তৌহদী জনতা। এতে সভাপতিত্ব করেন মুফতি সোলাইমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম মানিকগঞ্জ সদর সাংগঠনিক সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিনিয়র যুগ্ম আহবায়ক মুহাম্মদ রমজান মাহমুদ। আরো বক্তব্য রাখেন, হযরত মাওলানা আলী আকবর, মাওলানা ইউসুফ আহমাদ, মুফতি মনিরুজ্জামান, মুহা. মুস্তফা সরদার, মুফতি মুজাফফর হোসেন, মামুনুর রশীদ, আব্দুল্লাহ ফারুকী মাসউদুর রহমান, মাও. সিরাজুল ইসলাম, আমজাদ হোসেন ও হেফাজত কর্মী মাও আ. রউফ প্রমূখ।
এ সময় বক্তরা বলেন, সাধারণ জনগন ও আলেমদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা তুলে নিতে হবে। মিডিয়ার মাধ্যমে খোদাদ্রোহী নাস্তিক বাউল সম্প্রদায়, আবুল সরকারসহ তাদের পক্ষে বক্তব্য প্রচার বন্ধ করতে হবে।
মহান আল্লাহ, রাসুল (সাঃ) ও ইসলাম নিয়ে যারা কটূক্তি করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান জারি করতে হবে।




