sliderস্থানিয়

হরিরামপুরে র‍্যালি ও আলোচনার মধ্যে দিয়ে প্রানিসম্পদ সপ্তাহ উদ্বোধন

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি,প্রানি সম্পদে হবে উন্নতি ” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্যে দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রানিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদযাপিত হয়েছে।

২৬ নভেম্বর বুধবার সকাল ১১ টায় প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা প্রাণিসম্পদ প্রাঙ্গণে র‍্যালি শেষ হয় ও পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডাঃ মোঃ জহরুল ইসলামের সভাপতিত্বে ও এলডিডিপি এর সার্বিক সহযোগিতায় উক্ত প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন,হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান খান, উপজেলা সম্প্রসারণ কর্মকর্তা মো: সায়েদুর রহমান।
এছাড়াও উপজেলা প্রানিসম্পদ অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button