sliderস্থানিয়

সালথায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে  সহযোগিতায়। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ণ একল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মামুন সরকার। উদ্বোধন শেষে খামারিদের স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন অতিথিরা। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নাহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মামুন সরকার। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক, উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি রবিউল ইসলাম প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মামুন সরকার বলেন, দেশে প্রাণিসম্পদ পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণে খামারীরা অর্থনীতিতে ভূমিকা রেখে চলেছে। দেশকে এগিয়ে নিতে পশু পাখি পালনের মাধ্যমে বেকারত্ব সমস্যা দূরীকরণসহ সফলতা অর্জন করা সম্ভব। তিনি আরও বলেন, প্রাণিসম্পদ পালন করে দুধ, মাংস বিক্রি করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button