sliderস্থানিয়

কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার বিতরণ

রতন ঘোষ কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমী বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়, ক্ষুদ্র ও প্রান্তিক ১হাজার ৮ শত কৃষকের মাঝে বিনামূল্য হাইব্রিডধান বীজ, উফশীধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২ কেজি পরিমাণে হাইব্রিড বোরো ধান ও বীজ পাবেন এক হাজার ৭০ জন কৃষক এবং পাঁচ কেজি পরিমাণে উফসি ধান বীজ, ১০ কেজি পরিমাণ এমওপি সার, ১০কেজি পরিমাণ ডিএপি সার পাবেন ৭ শত ৩০ জন কৃষক।

গতকাল দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ উফশী ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্তে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন আচমিতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মতিউর রহমান, কটিয়াদী পৌরসভার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম, মো: লিটন মাহমুদ সহ বিভিন্ন ইউনিয়ন এর উপসহকারী কৃষি কর্মকর্তাগণ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া জানান ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ১হাজার ৮ শত জন কৃষকের মধ্যে ২ কেজি পরিমাণে হাইব্রিড বোরো ধান বীজ করে পাবেন ১হাজার ৭০ জন কৃষক এবং ৫ কেজি পরিমাণে উফসি ধান বীজ ১০ কেজি পরিমাণ এমওপি ১০ কেজি পরিমাণ ডিএপি সার পাবেন ৭ শত ৩০ জন কৃষক। প্রতিটি ফসলের জন্য কৃষকদেরকে পাঁচ কেজি পরিমাণে উফশী জাতের ধান বীজ, ২ কেজি পরিমাণে বোরো হাইব্রিড জাতের ধান বীজ, ১০ কেজি বিএনপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button