
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : সিংগাইরে শহীদ আব্দুল কাদের স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার চররাজানগর মানিকনগর মাহমুদিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে ২৩তম এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার মানিকনগর বাজার সংলগ্ন সামাজিক সংস্থা গোল্ডেন টাচ সংসদ আয়োজিত পরীক্ষায় উপজেলার ৩৫টি প্রাথমিক এবং ২৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫ম ও ৮ম শ্রেণির প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। বাংলা,ইংরেজি, গণিত, সমাজ ও বিজ্ঞান পাঁচটি বিষয়ের ওপর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গোল্ডেন টাচ সংসদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন এবং প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করতেই প্রতিবছর এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
বৃত্তি পরীক্ষা পরিচালনায় বৃত্তি উপ-কমিটির আহ্বায়ক ছিলেন কাজী সোহেল রানা এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার সোহেল রানা।




