sliderস্থানিয়

সালথায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: সালথায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সালথা এর আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়।

এ সময়, ৫৫০জন কৃষককে প্রতি জনকে ১ কেজি সরিষা ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ১৭০জন কৃষককে প্রতি জনকে ৫ কেজি মসুর ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার, ৩০জন কৃষককে ৮ কেজি খেসারি ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরন করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মামুন সরকার।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদার বলেন, ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে গম, সরিষা, সুর্যমুখী, চিনাবাদাম, শীতকালিন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। আজ ৭৫০জন কৃষকের মাঝে সরিষা মসুর ও খেসারি বীজ ও সার বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য বীজ ও সার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button