
কাউছার আহমেদ দৌলতপুর প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন জেলা বিএনপির সাবেক সাধারণত সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মানিকগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এসএ জিন্নাহ কবির।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় দৌলতপুর কেন্দ্রীয় কালি মন্দিরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসএ জিন্নাহ কবির বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা সুন্দর ও সুষ্ঠু ভাবে পালন করতে পারে সে লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণ ভাবে যার যার ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে। এবারের দূর্গা পূজায় আপনারা সুন্দর ভাবে পালন করেছেন। তারপরেও আসন্ন নির্বাচনে সবাইকে সচেতন থাকতে হবে, যাতে ফ্যাসিবাদী আওয়ামীলীগের কেউ কোন বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করতে না পারে। আমাদের বিএনপির সকল নেতাকর্মীরা হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের পাশে আছি এবং থাকব।
এসময় তিনি আরও বলেন, ‘ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মাধ্যমে রাষ্ট্রের কাঠামো সংস্কার করা হবে। শিক্ষিত যুবকদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে এবং চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো.মাসুদুর রহমান মাসুদ,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসিফ ইকবাল রনি, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, উপজেলা বিএনপির সহসভাপতি মো.আব্দুল মতিন মাস্টার, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান আনিস, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম সহ বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।




