
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে চালা বাজরে চালা আদর্শ গ্রামের সাধারণ ধর্মপ্রাণ মুসলমানের উদ্যোগে ইসকন নিষিদ্ধের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৪ অক্টোবর শুক্রবার জুমার নামাজের পরপর চালা বাজার মসজিদ থেকে প্রথমে র্যালি বের হয়ে চালা বাজারে শেষ হয়। অতপরঃ ইসকন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মুফতী কাজী নাসিরউদ্দিন খান, অত্র এলাকার সমাজ সেবক আজম খান কুটি,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী ওবাদুর রহমান জুয়েল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, কাজী রিয়াল উদ্দীন, মোঃ মাকসুদুল হাসান, মোঃ সুজন খান,মোঃ রাকিব, মোঃ সোহাগ ও মোঃ শাহীন আলম প্রমূখ।
এ সময় উপস্থিত বক্তরা,সারা দেশে ষড়যন্ত্রমূলক পরিকল্পিত উগ্রবাদী ইসকনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো সহ অবলম্বনে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা সহ ইসকন নিষিদ্ধের দাবি জানান।




