
জনি আহমেদ,বিশেষ প্রতিনিধি নওগাঁ: নওগাঁ জেলার পোরশা উপজেলার মশিদপুর ইউনিয়নে আজ শনিবার বিএনপির গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।
তিনি বলেন, “বাংলাদেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের ৩১ দফা রূপরেখা হচ্ছে জাতির মুক্তির সনদ। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাবে।”
পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
উল্লেখ্য, মোঃ মোস্তাফিজুর রহমান নওগাঁ-১ আসন (নিয়ামতপুর,পোরশা, সাপাহার) থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দীর্ঘদিন ধরে দলীয় কর্মসূচিতে সক্রিয় রয়েছেন।



