উপমহাদেশশিরোনাম

‘ভুতুরে’ পাইলটের কাণ্ড

ওড়ার জন্য কোনো লাইসেন্স ছিল না। তবু একাই সেই ভুতুড়ে পাইলট জেট এয়ারওয়েজের বিমান চালিয়ে দিল্লি থেকে বেঙ্গালুরু গিয়ে আবার দিল্লিতে ফিরে এসেছিলেন। পরে আবার দিল্লি থেকে উড়ে বেঙ্গালুরু গিয়ে পরীক্ষাও দিয়ে এসেছিলেন। আর কোনোবারই তার ফ্লাইট রেকর্ড রাখেননি। তা বিমানের ডেটা বক্স থেকে মুছে দিয়েছিলেন।
এই ‘ভুতুড়ে পাইলট’ আসলে বেসরকারি বিমান সংস্থা জেট এয়ারওয়েজের অন্যতম শীর্ষ কর্তা। তার নামধাম আপাতত গোপন রাখা হয়েছে।
ওই বিমান সংস্থাটির এক পদস্থ কর্মকর্তা বলেছেন, ‘‘এই ঘটনাটিকে নিরাপত্তা ব্যবস্থার চরম গাফিলতি হিসেবে ধরা হচ্ছে। সব কিছু প্রমাণিত হলে অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button