sliderস্থানিয়

হরিরামপুরে কৃষকদলের কমিটি গঠনকল্পে মত বিনিময় সভা

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল হরিরামপুর উপজেলা বিভিন্ন ইউনিয়নে কৃষকদলের কমিটি গঠন কল্পে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৫ অক্টোবর (রবিবার) বেলা ৪ ঘটিকায় হরিরামপুর উপজেলা কৃষকদলের উদ্যোগে ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মঞ্জু এর সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে দেশ ও জাতির কল্যাণে গঠনমূলক বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন,জেলা কৃষকদলের সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি মোঃ দেলোয়ার হোসেন খান দুলাল ও সহ সভাপতি আতিয়ার রহমান নুর, জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুর রহমান নিলয়, জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ,জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শফিক বিশ্বাস,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন,উপজেলা কৃষকদলের সিনিয়র সহ সভাপতি শরিফুল ইসলাম সজল,উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হান্নান মোল্লা, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক নিরব আহমেদ রাজ্জাক,সাবেক ভিপি এম,এ, রউফ ডিগ্রি কলেজ জহিরুল আলম ভূইয়া তারেক,গোপিনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম জাফর আলম,উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী হিপু, গালা ইউনিয়ন কৃষকদল নেতা আব্দুল মান্নান ও কৃষকদল নেতা জাহিদুল ইসলাম প্রমূখ।

উপস্থিত বক্তরা জানান,তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলা কৃষকদলের নেত্রীবৃন্দরা সর্বাত্মক মাঠে-ময়দানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
দলীয় সিদ্ধান্ত মোতাবেক এবং জেলা বিএনপির আহ্বায়ক মা-মাটি গণমানুষের নেত্রী আফরোজা খানম রিতার সার্বিক দিকনির্দেশনায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানায়।

উল্লেখ্য, অনুষ্ঠানের শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লক্ষে সকল নেতাকর্মীদের ও সাধারণ মানুষের মাধ্যে লিফলেট বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button