sliderস্থানিয়

সিংগাইরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : সিংগাইরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী মাহিম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বোনসহ সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কিটিং চর ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিম হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ডেগিরচর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
আহতরা হলেন- নিহতের বোন রত্না (৩০) ও সিএনজি চালক রুপচাঁন (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিটিংচর ব্রীজের কাছে মানিকগঞ্জগামী সিএনজি ও ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী মাহিম ঘটনাস্থলে নিহত হন। অপরদিকে,নিহতের বোন ও চালক গুরুতর আহন হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আহত দুজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানাযায়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান,আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

তাং-১/১০/২৫ ইং

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button