sliderস্থানিয়

বোয়ালমারীতে বিল্ডিং কোড না মানায় বিল্ডিং ভেঙে ফেলার নির্দেশ

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা : বোয়ালমারী পৌরসভার ৩নং ওয়ার্ডে ডাকবাংলোর পিছনে সরকারি নিয়ম-নীতি না মেনে পাকা ভবন তৈরি করেছেন বিমল বিশ্বাস, ভগিরথ ও গৌতম কুমার সাহা। নিয়ম থাকে যে বিল্ডিং করার সময় কমপক্ষে দেড় ফিট করে ছেড়ে কাজ করতে হবে । নিয়ম-নীতি না মানায় বিল্ডিংয়ের দেড় ফিট করে ভেঙে ফেলার নির্দেশ দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। বিল্ডিং থেকে বিদ্যুৎ লাইনও বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন বোয়ালমারী জোনাল অফিসের কর্মকর্তাকে।

সরজমিন ঘুরে ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,সম্প্রতি সুমন পাল তার নিজের জমির সীমানার ওয়াল তৈরি শুরু করেন। ওই ওয়াল নির্মাণ বন্ধ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার লিখিত অভিযোগ তদন্ত করতে সরজমিনে এসে জানতে পারেন পৌরসভার নিয়ম না মেনে বিমল বিশ্বাস, ভগরথ ও গৌতম সাহা বিল্ডিং নির্মাণ করেন।

সুমন পাল বলেন, বিমল বিশ্বাস তার সীমানা জুড়ে বিল্ডিং করেছেন। বিল্ডিং এর ব্যাস ঢালাই আমার জমির মধ্যে করেছেন। পৌরসভার নিয়ম সীমানা ছেড়ে বিল্ডিং নির্মাণ করার। বিমল বিশ্বাস সেটা করেনি। আমি সীমানা ছেড়ে ওয়াল করতে গেলে আমার বিরুদ্ধে সে লিখিত অভিযোগ দিয়েছেন।

বিমল বিশ্বাস বলেন, আমি সব নিয়ম মেনেই বিল্ডিং দিয়েছি। আমি ৪০ বছর ভূমি অফিসে চাকরি করেছি। আমি নিয়ম মেনেই তৈরি করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, বিমল বিশ্বাস সরকারি নিয়ম অমান্য করে বিল্ডিং নির্মাণ করেছে। তাকে নির্দেশ দেয়া হয়েছে বিল্ডিংয়ের মাঝে ৩/৪ ফিট ফাঁকা রাখার এবং ওই বিল্ডিংয়ে অবৈধভাবে বিদ্যুতের লাইন ব্যবহার করা হচ্ছে। বোয়ালমারী জোনাল অফিসের কর্মকর্তাকে বলা হয়েছে বিল্ডিং থেকে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করার। ওনাদের বিরুদ্ধে নোটিশ তৈরি করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button