sliderস্থানিয়

ধামইরহাটে রোগীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আবুল বয়ান, ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগিদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর রবিবার বিকেল ৫ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা বিএনপির অন্যতম সদস্য ৪৭ নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের এমপি মনোনয়ন প্রত্যাশি মো. ইসমাইল হোসেন মোস্তাক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার, আগ্রাদ্বিগুন ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো. ইদ্রিস আলী, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো.আনিসুর রহমান,উপজেলা মহিলা দলের সহ-সভানেত্রী মৌসুমী চৌধুরী, জেলা যুবদলের সাবেক সহ-বাণিজ্য বিষয়ক সম্পাদক ইসহাক আলী বাবু, আগ্রাদ্বিগুন ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো.মাহবুর হোসেন বাবু, সাবেক ছাত্রনেতা আশিকুজ্আজামান আশিকসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button