sliderস্থানিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল বিএনপি ‎


‎মাসুদ পারভেজ,মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের দেওয়া হয়েছে। এমন প্রশংসনীয় অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা ও পৌর বিএনপি।

‎শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় শহীদ ভবানী প্রাসাদ সাহা সরকারি কলেজ অডিটোরিয়াম রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

‎অনুষ্ঠানটি উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফজলুর রহমান।আরোও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ, উপজেলা  মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতিকুর রহমান সহ প্রমুখ।

‎অনুষ্ঠানে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের দেড় শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট ও প্রশংসা পত্র বিতরণ করা হয়।অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে দুপুরে খাবার বিতরণ করা হয় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button