sliderস্থানিয়

দৌলতপুরে ছেলের হাতে মায়ের মর্মান্তিক মত্যু

শফিকুল ইসলাম সুমন,মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ঘটলো হৃদয়বিদারক এক ঘটনা। দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে মায়ের গলা কেটে হত্যা করেছে নিজ সন্তান! নিহতের নাম করুণা রানী ভদ্র (৬২)। তিনি মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী।

স্থানীয়দের অভিযোগ, পারিবারিক অর্থ-সম্পদ দখলের লোভ থেকেই নিজের মাকে হত্যা করেছে বড় ছেলে রবি চন্দ্র ভদ্র (৪২)।

বুধবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে মা-ছেলের কথাকাটাকাটির একপর্যায়ে রবি ক্ষিপ্ত হয়ে ধারালো বঁটি দিয়ে মায়ের গলা কেটে দেয় বলে ধারণা করছে পরিবার। ঘটনাস্থলেই করুণা রানীর মৃত্যু হয়।

রাত ১টার দিকে শিশুর কান্নাকাটির শব্দে পরিবারের অন্য সদস্যরা জেগে ওঠে। এসময় তারা মাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। ছোট ছেলে রথীন্দ্র ভদ্র জানান “আমার বড় ভাই রবিই মাকে হত্যা করে পালিয়েছে।”

এলাকাবাসী আরও জানায়, দীর্ঘদিন ধরে আর্থিক বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে বিরোধ চলছিল। সেই দ্বন্দ্বের জেরেই এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের ধারণা।

এদিকে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) এআরএম আল মামুন বলেন— “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযুক্ত রবিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button