sliderস্থানিয়

সিংগাইরে চালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: সিংগাইরে কামরুল হাসান (৩৪) নামের এক বাইক রাইড শেয়ারারকে ছুরিকাঘাত করে যাত্রী বেশে দুই ছিনতাইকারী মোটরসাইকেল(ঢাকা মেট্রো ল-৪২-৩৫৩৫) ছিনিয়ে নিয়েছে । এসময় ছিনতাইকারিদের চুরিকাঘাতে চালক রক্তান্ত জখম হয়।

বুধবার(১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১০ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের শহিদ রফিক সেতুর উত্তর পাশে ফোর্ডনগর রাস্তার কাইফ এগ্রো’র সামনে এ ঘটনা ঘটে। আহত কামরুল হাসান পিরোজপুর জেলার নেছারাবাদ থানার বড়ছাকাঠি গ্রামের আব্দুল মান্নান মিয়ার পুত্র।
এ ঘটনায় ওই চালক বাদী হয়ে সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন

অভিযোগে প্রকাশ, বাইক রাইড শেয়ারার কামরুল হাসান মিরপুর-২ নাম্বার থেকে একজন অজ্ঞাতনামা পুরুষকে (৩০) ৬ শ টাকা ভাড়ায় মানিকগঞ্জের সিংগাইরের ধল্লার উদেশ্য রওনা দেয়। পথিমধ্যে হেমায়েতপুর পদ্মার মোড় থেকে ওই যাত্রী তার আরেক বন্ধুকে মোটরসাইকেলে ওঠায়। গন্তব্যে পৌঁছানোর আগেই পিছন থেকে চালককে চুরি দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলে লুটে পরে। এসময় মোটরসাইকেলটি নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জে.ও.এম তৌফিক আজম মোটরসাইকেল ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন,বাদির অভিযোগ পেয়েছি। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button