sliderস্থানিয়

কটিয়াদীতে ইউনিয়ন পরিষদ “চেয়ারম্যান এসোসিয়েশনের” কমিটি গঠন

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের আগামী দুই বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

গতকাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েসনের কার্যালয়ে, আয়োজিত আলোচনা সভা শেষে উক্ত কমিটি গঠন করা হয়। এতে মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:আলাউদ্দিন সাবেররীকে সভাপতি ও জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল আলম রফিককে সাধারন সম্পাদক নির্বাচন করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে মসূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বাক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক লোহা জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুজ্জামান ইকবাল, সাংগঠনিক সম্পাদক করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাদিম মোল্লা, দপ্তরের সম্পাদক বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, কোষাধক্ষ পদে আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, একমাত্র সদস্য হলেন, চাঁদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button