
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দূর্গম চরাঞ্চলের আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী আওলাদ হোসেন এর সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয় ।
৯ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২ ঘটিকায় আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণের বাছাই পর্ব অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মৃধা মোঃ গোলাম রসূল (শাহীন),সুতালড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম খান মিন্টু।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, আজিমনগর ইউনিয়ন যুবদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ (টুটুল),বয়ড়া ইউনিয়ন যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, চালা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও জুলাই যোদ্ধা মোঃ মঞ্জুরুল আলম,বলড়া ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক শাহাদাত ইসলাম (বাবু), সরকারি বিচারপতি নূরুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সৌরভ মৃধা প্রমূখ।
প্রধান অতিথি হাজী আব্দুল হান্নান মৃধা জানান,দূর্গম চরাঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য সরকারিভাবে কিছু বাই সাইকেলের বরাদ্দ করা হয়েছে।
অবহেলিত দূর্গম চরাঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে উৎসাহিত করার জন্য অভিভাবক ও সকলকে পাশে থেকে সহযোগীতা করার আহ্বান জানাচ্ছি।
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাদের লেখাপড়ায় সার্বিক সহযোগিতায় আমরা পাশে আছি-আগামী দিনেও থাকবো।
উল্লেখ্য, ম্যানোজিং কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের পক্ষ হতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৫টি বাই সাইকেল বরাদ্দ করা হয়েছে।




