sliderস্থানিয়

মাটিরাঙ্গায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য জেলা পরিষ খাগড়াছড়ির উদ্যোগে এবং মাটিরাঙ্গা সেনা জোনের সহযোগিতায় উপজেলা পর্যায়ের প্রশিক্ষণপ্রাপ্ত দুঃস্থ ও কর্মজীবী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আর্থসামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় নেওয়া এই কার্যক্রমের মাধ্যমে নারীদের কর্মসংস্থান ও জীবনমান উন্নয়ন নিশ্চিত করা হবে।

রবিবার সকাল সাড়ে ৯টায় মাটিরাঙ্গা সেনা জোন সদরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা সেনা জোনের জোন কমান্ডার লে. কর্ণেল ইব্রাহিম আধহাম, পিএসসি জি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মাসুদ খান, পিএসসি, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা এবং মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতিসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button