sliderস্থানিয়

বোয়ালমারীতে কেক কেটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা জিয়া প্রজন্ম দলের আয়োজনে গত সোমবার সন্ধ্যায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সন্ধ্যায় গুনবাহা কেন্দ্রীয় জিয়া প্রজন্ম দলের সহ-সভাপতি আবুল বাশার বিপ্লবের বাড়িতে নেতাকর্মীদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। 

কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জিয়া প্রজন্ম দলের সহ-সভাপতি আবুল বাশার বিপ্লব। এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বাইজিদ হোসেন রাব্বি প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button