
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্চ,রাজবাড়ী, ফরিদপুর,মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় সুফলভোগী খামারী ১০০ পরিবারের মাঝে হাস বিতরন করা হয়।
২ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ১০ টায় আন্ধারমানিক পদ্মারপাড়ে সুফলভোগী খামারিদের মাঝে জেলা প্রাণিসম্পদ কর্মকতা ডাঃ মোহাম্মদ মুজিবুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহুরুল ইসলামের তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানিসম্পদ অধিদপ্তর(আইএলডিপি) ঢাকার প্রকল্প পরিচালক ডাঃ আব্দুর রহীম।
উল্লেখ্য, দূর্গম চরাঞ্চলের ৪টি ইউনিয়নের ১০০ পরিবারের মাঝে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।




