
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : “আস্থার স্বাস্থ্যসেবার” ব্রত নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পৌর সদরে হীরালাল সাহার মোড় সংলগ্ন ইদ্রিস আলী কমপ্লেক্সে, আল- শিফা ইসলামী হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে।
৩০ আগস্ট শনিবার বিকেলে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আল -শিফা ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেনের সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলিপ।
আল-শিফা ইসলামী হাসপাতালের পরিচালক বদরুল আলম নাঈমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপ, কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠুন, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, লোহাজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল মতিন জুয়েল, আল-শিফা ইসলামী হাসপাতালের শেয়ার হোল্ডার গন,চিকিৎসকগণ ও এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন কটিয়াদী উপজেলা ইমাম ও ওলামা পরিষদের সভাপতি এবং কটিয়াদী কলা মহাল দরগা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালকরা “আস্থার স্বাস্থ্য সেবা” প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে আল-শিফা ইসলামী হাসপাতাল হবে দেশের অন্যতম সেরা মানবিক স্বাস্থ্য কেন্দ্র। এই হাসপাতাল দেশের স্বাস্থ্য সেবায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং সবার জন্য বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।




