sliderস্থানিয়

হারাগাছে বৈষম্যমূলক লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন

রতন রায়হান, রংপুর: রংপুর মহানগরের হারাগাছে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সরবরাহে অনিয়ম ও এলাকাভিত্তিক বৈষম্যমূলক লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় হারাগাছের সারাই আমবাগান মোড়ে। এলাকাবাসী ও সাধারণ ছাত্র জনতার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দিনে কিংবা রাতে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ না থাকায় এলাকাবাসী মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে ছোট বাচ্চা রা রাতে গরমে ঘুমাতেই পারেনা প্রচণ্ড গরমে রাতের বেলা বিদ্যুৎ না থাকায় ঘুমাতে কষ্ট হচ্ছে, পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না শিক্ষার্থীরা, আর ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দ্রুত এ বৈষম্যমূলক লোডশেডিং সমস্যা সমাধান না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।”
মানববন্ধন থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়—
১.অবিলম্বে বৈষম্যমূলক লোডশেডিং বন্ধ করে নিয়মতান্ত্রিকভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
২.বিদ্যুৎ সংযোগ ও রক্ষণাবেক্ষণে দীর্ঘদিনের অবহেলা দূর করা।
৩.প্রত্যেক এলাকায় সমানভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
৪.শিক্ষার্থী ও ব্যবসায়ীদের দৈনন্দিন প্রয়োজন অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রদান।
বক্তারা আরও জানান, এসব দাবি অগ্রাহ্য করা হলে শিগগিরই হারাগাছের জনগণকে নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ আসাদুদ্দৌলা (রাঙ্গা), জাহিদ আহমেদ লিখন, আজহারুল ইসলাম রানা, রওনক, মারজান, শাকিল খান, হৃদয় আহমেদ, লায়েক, লতিফ মিয়া, ফয়সাল আহমেদ, আব্দুস সামাদসহ অসংখ্য স্থানীয় বাসিন্দা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button